সকালেই জোড়া ভূকম্পন! মহারাষ্ট্রের পর কেঁপে উঠল প্রতিবেশী দেশ, তুঙ্গে আতঙ্ক

বার্তা ডেস্কঃ

শনিবার সকালের দিকে জোড়া ভূকম্পনে কেঁপে উঠল ভারতের মহারাষ্ট্র এবং প্রতিবেশী দেশ মায়ানমার। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গেছে, এদিন সকাল ৯টা ৪৩ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয় মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫।

এর রেশ কাটতে না কাটতেই ঠিক তার কিছুক্ষণ পরে, সকাল ১০টা ২১ মিনিট নাগাদ ভূমিকম্প আঘাত হানে মায়ানমারে। রিখটার স্কেল অনুযায়ী সেখানে কম্পনের তীব্রতা ছিল ৩.৪।

পরপর দুটি দেশে ভূকম্পনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে স্বস্তির বিষয় হলো, এখনও পর্যন্ত এই দুই অঞ্চলের কোথাও থেকে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। পরিস্থিতির ওপর নজর রাখছেন স্থানীয় প্রশাসন ও বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *