ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে? নাম তোলার দারুণ সুযোগ এখন আপনার হাতের মুঠোয়!

বার্তা ডেস্কঃ

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR)-এর সময় যাদের নাম বাদ পড়েছে, তাঁদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করল নির্বাচন কমিশন। দেশের ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাদ পড়া যোগ্য ভোটারদের পাশাপাশি নতুন ও প্রথমবারের ভোটারদের নাম তালিকায় তোলার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, খসড়া তালিকা থেকে বহু নাম বাদ পড়লেও প্রত্যেকেই যে ভুলভাবে বাদ পড়েছেন তা নয়। তবে যোগ্য ভোটাররা যাতে বঞ্চিত না হন, সেজন্য নিয়মিত সংশোধন বা কন্টিনিউয়াস আপডেশনের মাধ্যমে নাম তোলার সুযোগ রাখা হয়েছে।

এই প্রক্রিয়ার আওতায় সংশ্লিষ্ট নাগরিকরা ফর্ম-৬ (Form 6) পূরণ করে আবেদন জানাতে পারবেন। জেলা নির্বাচন আধিকারিক এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের এই কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু বাদ পড়া ভোটাররাই নন, ১৮ বছর বয়সে পৌঁছানো নতুন ভোটাররাও এই সুযোগে নাম নথিভুক্ত করতে পারবেন। নির্বাচন কমিশনের এই পদক্ষেপে ভোটার তালিকা আরও নিখুঁত ও অন্তর্ভুক্তিমূলক হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *