পুতিনের মঞ্চে মোদীর শান্তি-ফর্মুলা: রাশিয়া কি তবে হার মানল?

বার্তা ডেস্কঃ

ইউক্রেন সংঘাতে ভারতের নিরপেক্ষ অবস্থান ও কূটনীতিকে এবার প্রকাশ্যে কুর্নিশ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভালদাই ফোরাম অফ ইন্টারন্যাশনাল এক্সপার্টসের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে পুতিন স্পষ্ট জানান, মোদী শুধু তাঁর অত্যন্ত ঘনিষ্ট ব্যক্তিগত বন্ধুই নন, তিনি সেই বিরল রাষ্ট্রনেতা যিনি সম্পর্ক বজায় রেখেও চোখে চোখ রেখে যুদ্ধ থামানোর কথা বলতে পারেন। সব পক্ষের কাছে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ সমাধান খোঁজার বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টা আন্তর্জাতিক মহলে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

মূলত, ২০২২ সালে ইউক্রেন সংঘাত শুরুর পর থেকেই নয়াদিল্লি আন্তর্জাতিক কূটনীতিতে এক অনন্য ভারসাম্য বজায় রেখেছে। একদিকে দেশের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে রাশিয়ার থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে ভারত, অন্যদিকে সমস্ত আন্তর্জাতিক মঞ্চ থেকে “এটি যুদ্ধের যুগ নয়” বার্তা দিয়ে আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোর ডাক দিয়েছে। পুতিনের এই দ্ব্যর্থহীন স্বীকৃতি একদিকে যেমন মস্কো ও নয়াদিল্লির আস্থার সম্পর্ককে সুদৃঢ় করেছে, তেমনই বিশ্বমঞ্চে ভারতের স্বাধীন ও নিরপেক্ষ বিদেশনীতির সাফল্যকেই পুনরায় প্রমাণ করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *