পুজো পাস দুর্নীতিতে মমতার নাম, বিস্ফোরক দিলীপ!

বার্তা ডেস্কঃ

প্রি-পুজো পাসের নামে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে রাজ্য রাজনীতিতে নাম জড়াল খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দাবি, ইন্দ্রনীল সেনের মালিকাধীন সংস্থা ‘অক্টেভ রেকর্ডস’-এর বিতর্কিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা পাঠানো হয়েছে। ২০২২ সাল থেকে দীর্ঘ প্রায় তিন বছর ধরে পুজোর পাসের নামে এই বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে তোলা হয়েছিল বলে অভিযোগ। ইডির এই বিস্ফোরক সামাজিক মাধ্যম পোস্টের পরই তীব্র শোরগোল ও চাঞ্চল্য শুরু হয়েছে।

এই পরিস্থিতিতে তীব্র আক্রমণ শানিয়ে বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ দাবি করেন, “উনি নিজে সততার প্রতীক সেজে সবাইকে ফাঁসিয়েছেন।” যদিও এর জবাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় একজন বিশিষ্ট লেখিকা ও গীতিকার। ইন্দ্রনীল সেনের ওই সংস্থার সঙ্গে আইনি চুক্তির মাধ্যমেই তিনি নির্দিষ্ট রয়্যালটির অর্থ পেয়েছেন। একদিকে কেন্দ্রীয় সংস্থার আর্থিক অনিয়মের অভিযোগ এবং অন্যদিকে শাসক-বিরোধী রাজনৈতিক তরজায় পারদ চড়ছে বঙ্গ রাজনীতির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *