কাঁটাতারে থমকে সীমান্ত বাণিজ্য, নদিয়ায় চেকপোস্ট চালুর নতুন আশা!

বার্তা ডেস্কঃ

দীর্ঘ কয়েক বছর ধরে ভারত-বাংলাদেশ সীমান্তের নদিয়ার করিমপুর সংলগ্ন শিকারপুরে একটি নতুন চেকপোস্ট বা স্থলবন্দর গড়ে ওঠার কথা থাকলেও রাজনৈতিক দড়ি টানাটানিতে তা আজও বাস্তবায়িত হয়নি। ভৌগোলিক দিক থেকে শিকারপুর সীমান্তরেখা বরাবর মাথাভাঙ্গা নদী পার হলেই বাংলাদেশের প্রাগপুর অবস্থিত। সেখান থেকে কুষ্টিয়া ও ঢাকার যোগাযোগ অত্যন্ত সহজ হওয়ার কথা থাকলেও, কেন্দ্রের চাওয়া ৭৫ একর জমির বিষয়ে তৎকালীন রাজ্য সরকারের অসহযোগিতায় প্রকল্পটি ধামাচাপা পড়ে যায়। পরিকাঠামোর প্রস্তুতি থাকলেও কেন্দ্রীয় ও রাজ্য স্তরের টানাপোড়েনে ২০১৬ সালের আলোচনা আর আলোর মুখ দেখেনি।

করিমপুরের বিস্তীর্ণ এলাকা মূলত কৃষিনির্ভর হওয়ায় সীমান্ত বাণিজ্য শুরু হলে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র পুরোপুরি বদলে যেতে পারত। দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং তেহট্ট মহকুমার উন্নয়নের কথা ভেবে দীর্ঘদিন ধরেই এই চেকপোস্ট চালুর জোরালো দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন করে আশার আলো দেখছেন নদিয়ার সীমান্তবাসী। ওপার বাংলার সঙ্গে আত্মিক টান ও অর্থনৈতিক অগ্রগতির স্বপ্ন পূরণে দ্রুত এই গুরুত্বপূর্ণ প্রকল্প চালুর দাবি তুলেছেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *