তিলোত্তমার বিচার অধরা, সিবিআই আধিকারিকের বিরুদ্ধেই গর্জে উঠলেন ক্ষুব্ধ মা!

বার্তা ডেস্কঃ

আরজি কর-কাণ্ডের প্রেক্ষাপটে তিলোত্তমার বিচার চেয়ে চলা লড়াইয়ের মাঝে এবার সিবিআই আধিকারিক সীমা পাহুজার বিরুদ্ধেই চরম গাফিলতির অভিযোগ তুললেন তিলোত্তমার মা রত্না দেবনাথ। আদালতের রায়ের পর মুখ খুলে তিনি স্পষ্ট জানিয়েছেন, এযাবৎ সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ায় তিনি মোটেই সন্তুষ্ট নন। তদন্তে গাফিলতির অভিযোগ এনে সীমা পাহুজার ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন তিনি। মেয়ের ন্যায়বিচারের স্বার্থে ওই আধিকারিকের বিরুদ্ধে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন বলে জোরালো দাবি জানিয়েছেন তিনি।

অন্যদিকে, রত্না দেবনাথের এই দাবিকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন বিধায়ক কৌস্তভ বাগচী। ঠিক এই আবহে, খড়দহ থানার নিষ্ক্রিয়তায় তীব্র ক্ষুব্ধ হয়ে কলকাতা হাইকোর্ট তিলোত্তমার সৎকার সংক্রান্ত মামলাটি পুলিশের হাত থেকে সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দিয়েছে। বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ দেয় যে, পুলিশের ব্যর্থতার জন্যই এই তদন্তভার দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সির শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে এহেন অভিযোগে রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *