স্মিতের সাহসিকতায় মুগ্ধ সালমান-রণবীর, পাইলটকে জানালেন গ্র্যান্ড স্যালুট!
বার্তা ডেস্কঃ
বিশ্বজুড়ে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে ফ্লাইদুবাইয়ের (Flydubai) ক্যাপ্টেন স্মিত মচ্ছর (Smit Machhar)। তাঁর অসামান্য সাহসিকতা এবং পেশাদারিত্ব দেখে মুগ্ধ গোটা দুনিয়া। এই বীরত্ব শুধু সাধারণ মানুষের প্রশংসাই কুড়ায়নি, নজর কেড়েছে খোদ বলিউড মহাতারকাদেরও।
স্মিতের এই সাহসিকতার গল্প প্রকাশ্যে আসতেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সুপারস্টার সালমান খান। নিজের অফিসিয়াল X (পূর্বের টুইটার) হ্যান্ডেলে বিশেষ ভঙ্গিতে ‘ভাইজান’ লিখেছেন, “অসাধারণ কাজ করেছেন পাইলট! আমরা সবাই আপনাকে কুর্নিশ জানাই। আপনার সঙ্গে বিমানে ভ্রমণ করাটা সত্যিই দারুণ এবং আনন্দের বিষয় হবে।”
সালমানের পাশাপাশি বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং-ও ক্যাপ্টেন স্মিতের এই সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির খোলাখুলি প্রশংসা করেছেন। সংকটময় পরিস্থিতিতে যেভাবে তিনি পরিস্থিতি সামাল দিয়েছেন, তা নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক বলে মনে করছে নেটিজেন মহলও।