ডিভোর্স থেকে লিভ-ইন, এবার কড়া নিয়মের বেড়াজাল!

বার্তা ডেস্কঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাটে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) আইন হিসেবে কার্যকর হওয়ার পথ আরও এক ধাপ প্রশস্ত হলো। বহুচর্চিত ‘গুজরাট ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বিল ২০২৬’-এ আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

এবার কবে থেকে এই নতুন আইন রাজ্যে পুরোপুরি কার্যকর হবে, তা খুব শীঘ্রই নির্ধারণ করবে গুজরাট সরকার।

১ অক্টোবর প্রকাশিত একটি বিশেষ গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ‘গুজরাট ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বিল ২০২৬’ গত ১৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির অনুমোদন লাভ করেছে। এর আগে চলতি বছরের মার্চ মাসে বাজেট অধিবেশনে দীর্ঘ প্রায় আট ঘণ্টা আলোচনার পর গুজরাট বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমেই এই বিলটি পাস করানো হয়েছিল।

মূলত উত্তরাখণ্ডের অভিন্ন দেওয়ানি বিধির আদলেই তৈরি করা হয়েছে এই নতুন আইন। এর মূল লক্ষ্য হলো গুজরাটের সমস্ত বাসিন্দার ব্যক্তিগত ও দেওয়ানি বিষয়গুলি—যেমন বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং লিভ-ইন সম্পর্ক সংক্রান্ত বিভিন্ন বিষয়—একটি অভিন্ন আইনি কাঠামোর আওতায় নিয়ন্ত্রণ করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *