কলকাতায় নতুন এয়ারপোর্ট! রাফালের পাশে কি সাধারণ বিমান?

বার্তা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে অসামরিক বিমান পরিবহণ ব্যবস্থার আমূল আধুনিকীকরণে একগুচ্ছ মেগা পরিকল্পনার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু। সোমবার নবান্নে উড়ান প্রকল্পের আওতায় চার নতুন বিমানবন্দর—হাসিমারা, বালুরঘাট, কালাইকুন্ডা এবং ছররা তৈরির জন্য ঐতিহাসিক মউ স্বাক্ষরিত হয়। আগামী দু’বছরে রাজ্যে বিমানবন্দরের সংখ্যা চার থেকে বাড়িয়ে আট করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি, বেহালায় একটি ফ্লাইং ট্রেনিং অর্গানাইজেশন (এফটিও) স্থাপন এবং কলকাতা থেকে সরাসরি ইউরোপগামী আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর বিষয়ে বাড়তি জোর দেওয়ার কথা জানানো হয়েছে।

দিল্লি ও মুম্বইয়ের আদলে কলকাতায় দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির প্রস্তাবটি বিশেষ গুরুত্ব পেয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ভারতীয় বায়ুসেনার রাফাল ঘাঁটাসমৃদ্ধ হাসিমারা ও কালাইকুন্ডা বিমানবন্দরে বাণিজ্যিক বিমান চলাচলের অনুমতি ইতিমধ্যেই মিললেও জমি সংক্রান্ত জটিলতায় এর আগে কাজ থমকে ছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে এবার প্রয়োজনীয় জমি দেওয়ার পূর্ণ আশ্বাস মেলার পর পরিকাঠামো উন্নয়নের গতি দ্রুত বৃদ্ধি পেতে চলেছে। একইসঙ্গে মালদার এয়ারস্ট্রিপটিকে পুরোদস্তুর বিমানবন্দরে রূপান্তর ও আগামী বছর বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধনের সিদ্ধান্ত রাজ্যের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *