মমতার সঙ্গেই আছি, দলবদল নিয়ে সব জল্পনার অবসান ঘটালেন রথীন ঘোষ!

বার্তা ডেস্কঃ

রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে ফের চর্চায় মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ। বিদ্রোহী শিবির থেকে দূরত্ব বাড়িয়ে এবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্পূর্ণ আনুগত্য প্রকাশ করলেন তিনি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আলাদা কোনও ‘ঋত-তৃণমূল’ শিবির বলে কিছু নেই। তিনি শুধুমাত্র বিধানসভার বিরোধী দলনেতা। মমতার দেওয়া টিকিটেই বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন এবং তৃণমূলেই ছিলেন, আছেন ও ভবিষ্যতেও থাকবেন বলে দৃঢ় বার্তা দেন তিনি।

প্রসঙ্গত, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি বিদ্রোহী বিধায়ক শিবির তৈরি হয়েছিল, যেখানে নাম জড়িয়েছিল রথীন ঘোষেরও। কিন্তু সম্প্রতি সেই শিবির ছেড়ে একে একে বেশ কয়েকজন বিধায়ক কালীঘাটমুখী হতে শুরু করেছেন। আমডাঙার বিধায়ক কাশেম সিদ্দিকীর পর রথীন ঘোষেরও এই অবস্থান বদল বা দলনেত্রীর প্রতি অনড় থাকার বার্তা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, কালীঘাট শিবিরের পক্ষ থেকেও এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *