ভারতের বাজারে স্টারলিঙ্ককে বাধা? মাস্কের দাবির জবাবে মুখ খুলল কেন্দ্র!

বার্তা ডেস্কঃ

ভারতের স্যাটেলাইট ইন্টারনেটের বাজারে স্পেসএক্সের প্রযুক্তি সংস্থা ‘স্টারলিঙ্ক’-এর প্রবেশ কেন্দ্র করে নতুন বিতর্ক দানা বেঁধেছে। একচেটিয়া প্রভাব বজায় রাখতে কিছু গোষ্ঠী স্টারলিঙ্ককে বাজারে ঢুকতে বাধা দিচ্ছে বলে সম্প্রতি সামাজিক মাধ্যমে সরব হয়েছেন টেসলা কর্তা এলন মাস্ক। তাঁর দাবি, এই ধরনের বাধা ভারতের সাধারণ মানুষের স্বার্থবিরোধী এবং স্টারলিঙ্ক দুর্গম অঞ্চলেও সাশ্রয়ী মূল্যে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম। তবে মাস্কের এই বিস্ফোরক অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছে মোদী সরকার।

যোগাযোগ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশের টেলিকম ও স্যাটেলাইট পরিষেবায় কারও প্রতি কোনো বৈষম্য করা হচ্ছে না। ভারতে সমস্ত পরিষেবা প্রদানকারীর জন্য নির্ধারিত নিয়ম ও নিয়ন্ত্রক কাঠামো একদমই সমান এবং ন্যায্য। স্যাটেলাইট সংযোগের ক্ষেত্রে লাইসেন্স, স্পেকট্রাম বণ্টন এবং জাতীয় নিরাপত্তার শর্তপূরণ করা বাধ্যতামূলক। ফলে স্টারলিঙ্ককে বিশেষ কোনো বাধার সম্মুখীন করা হচ্ছে না দাবি করে কেন্দ্র জানিয়েছে, আইনি ও নিয়ন্ত্রক প্রক্রিয়া মেনেই ভারতে পরিষেবা চালুর অনুমতি মিলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *