৪১ হাজার টাকা বোনাস! রেলওয়ে বোর্ডের ভাইরাল চিঠিতে তোলপাড়!

বার্তা ডেস্কঃ

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়া একটি ভাইরাল চিঠিতে দাবি করা হয়েছিল যে, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতীয় রেলের অ-গেজেটেড কর্মীরা ৭৮ দিনের প্রোডাক্ট লিঙ্কড বোনাস হিসেবে ৪১,১৪৯ টাকা পর্যন্ত পেতে চলেছেন। এই খবর ছড়িয়ে পড়তেই রেলকর্মীদের মধ্যে চরম উৎসাহ তৈরি হয়। কিন্তু বিষয়টির গুরুত্ব বুঝে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে রেলওয়ে বোর্ড। রেলের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা উক্ত চিঠিটি সম্পূর্ণ ভুয়া এবং এতে জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও বোনাস সংক্রান্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

রেলওয়ে বোর্ড গত ৭ অক্টোবর বোর্ডের নির্দেশিকা জারি করে কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এতে বলা হয়েছে, যেকোনো ধরণের বিভ্রান্তি এড়াতে সমস্ত তথ্য যেন শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে নেওয়া হয়। সাধারণত রেলের অ-গেজেটেড কর্মীরা সর্বোচ্চ ৭,০০০ টাকা বেতন কাঠামোর ভিত্তিতে ৭৮ দিনের বোনাস হিসেবে ১৭,৯৫১ টাকা পর্যন্ত পেয়ে থাকেন। তবে সম্প্রতি ইন্ডিয়ান রেলওয়েজ টেকনিক্যাল সুপারভাইজার্স অ্যাসোসিয়েশন এই বোনাস সংক্রান্ত বেতন সীমা বাড়িয়ে ১৮,০০০ টাকা করার দাবি জানিয়েছে, যা নিয়ে সরকারি স্তরে বর্তমানে চিন্তাভাবনা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *