বিকাশ ভট্টাচার্যের ‘হিন্দুত্ববাদী’ পোস্ট ঘিরে তোলপাড়, শুভেন্দুর হুঁশিয়ারি!

বার্তা ডেস্কঃ

আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি তাঁর বাড়িতে হামলার ঘটনার পর করা ওই পোস্টে ‘হিন্দুত্ববাদী’ শব্দ ব্যবহারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি নবান্ন থেকে সাফ জানিয়ে দিয়েছেন, এই শব্দের মাধ্যমে সমগ্র হিন্দু সমাজের আস্থায় সরাসরি আঘাত করা হয়েছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানান, পুলিশ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং আইনানুগ ব্যবস্থা নিয়েছে। তবে বিকাশবাবু যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁর পোস্ট থেকে বিতর্কিত ওই শব্দ ডিলিট বা সংশোধন না করেন, তবে কলকাতা পুলিশকে তা টেক-ডাউন করার জন্য চিঠি দেওয়া হবে। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন এবং কাউকে কোনো সম্প্রদায়কে আক্রমণ করার অধিকার দেওয়া হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *