রাজধানীতে ৪০ হাজার জওয়ান মোতায়েন, বন্ধ মেট্রো-ইন্টারনেট!

বার্তা ডেস্কঃ

নির্বাচন কমিশনের কাজকর্মের প্রতিবাদে এবং মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আজ দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুরো এলাকা মুড়ে ফেলা হয়েছে প্রায় ৪০ হাজার পুলিশ ও আধাসেনার চাদরে। বিক্ষোভের জেরে মধ্য দিল্লির বিস্তীর্ণ এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি, আইনশৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে এবং একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে।

প্রশাসনের তরফে যন্তর মন্তরে এই বিক্ষোভের অনুমতি দেওয়া না হলেও বিক্ষোভকারীরা নিজেদের দাবিতে অনড় রয়েছেন। নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে দিল্লির ৪৫টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ রাখা হয়েছে। এছাড়া যান চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তার কারণে কিছু মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে এই আন্দোলন শুরু হয়েছে। সব মিলিয়ে কঠোর নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার জেরে শনিবার সকাল থেকেই রাজধানীজুড়ে চরম সতর্কতা জারি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *