১১ ছাত্রীর যৌন হেনস্থা, জেএনইউ থেকে বরখাস্ত মণিপুরের কংগ্রেস সাংসদ অধ্যাপক!

বার্তা ডেস্কঃ

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগে বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে। ১১ জন ছাত্রীর পক্ষ থেকে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠার পর, মণিপুরের কংগ্রেস সাংসদ তথা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যাঙ্গোমচা বিমল আকইজামকে চাকরি থেকে বরখাস্ত করল কর্তৃপক্ষ। শুক্রবার উপাচার্য শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিতের স্বাক্ষর করা নির্দেশে অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এই কঠোর সিদ্ধান্ত জানানো হয়। তবে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বরখাস্ত করা হলেও তাঁর বর্তমান সাংসদ পদ অক্ষত রয়েছে।

ঘটনার সূত্রপাত চলতি বছরের মে মাসে, যখন মৌখিক পরীক্ষার সময় ছাত্রীদের শ্লীলতাহানি ও আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে ওই অধ্যাপকের বিরুদ্ধে। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রথম বিষয়টি প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে। এদিকে সমস্ত অভিযোগ সম্পূর্ণ খারিজ করে আকইজাম এটিকে রাজনৈতিক প্রতিহিংসা ও পরিকল্পিত হেনস্থা বলে দাবি করেছেন। এই চাঞ্চল্যকর বরখাস্তের জেরে একদিকে যেমন এবিভিপি বিশ্ববিদ্যালয়কে সাধুবাদ জানিয়েছে, তেমনই কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজনৈতিক মহলে তীব্র চাপানউতর শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *