মালদায় বন্যা মোকাবিলায় ২৫০ কোটির চমক, স্থায়ী সমাধানের পথে মুখ্যমন্ত্রী!

বার্তা ডেস্কঃ

মালদার ভয়াবহ প্লাবিত এলাকা আকাশপথে পরিদর্শনের পর একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাঙন ও বন্যার তাণ্ডবে বিপর্যস্ত ১৪০০ মিটার বাঁধ ঘুরে দেখে তিনি জানান, নেপালের বন্যার প্রভাবে এই সংকট তৈরি হয়েছে। বন্যাকবলিত এলাকার দুর্ভোগ দূর করতে তাৎক্ষণিকভাবে প্রায় ২৫০ কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। এই প্যাকেজের অধীনে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ২৫ হাজার বাড়িকে ১ লাখ ৮০ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়িকে ৯০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি দুর্গতদের জন্য ধান চাষের বদলে কলাই, সরিষা ও গমের বীজ সরবরাহ, মৎস্যচাষে সাহায্য, নলকূপ সংস্কার এবং ভুতনি থানার জন্য তিনটি অত্যাধুনিক বোটের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই দীর্ঘদিনের জলযন্ত্রণা থেকে বাসিন্দাদের বাঁচাতে ৩৭০০ কোটি টাকার এক বিশাল ও স্থায়ী পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। আইআইটি কানপুর, বিপর্যয় মোকাবিলা দফতর ও মুখ্য সচিবের সমন্বয়ে এই দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়িত হবে। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যে, নিচু এলাকার মানুষদের জমি ও পাকা বাড়ি দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে আনা হবে এবং রিং বাঁধকে নতুন করে এমনভাবে সংস্কার করা হবে যাতে তা আর সহজে ভেঙে না পড়ে। সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দ্রুত ফেরাতে কৃষি, উদ্যানপালন ও মৎস্য দফতরকে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *