৩১ অক্টোবরের মধ্যে স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত কার্ড না করলে বিপাকে সরকারি কর্মীরা!

বার্তা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের (ডব্লিউবিএইচএস) আওতাভুক্ত সরকারি কর্মী, পেনশনভোগী ও তাঁদের পরিবারকে কাছে থাকা স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ড অবিলম্বে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য অর্থ দফতর। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই নির্দেশ পালন করতে হবে। অর্থ দফতরের নোটিস অনুযায়ী, কর্মী বা তাঁদের পরিবারের নামে উক্ত কার্ড থাকলে, নির্দিষ্ট বয়ানে ঘোষণাপত্র ও জমা করার রসিদসহ তা কর্মী যে বিভাগে কর্মরত, সেখানকার সদর দফতরে জমা দিতে হবে। দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সমস্ত ঘোষণাপত্র ও নথি গুরুত্ব সহকারে খতিয়ে দেখবেন।

নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে কড়া প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। এমনকি নির্দেশ না মানলে ওই কর্মী বা পেনশনভোগী ডব্লিউবিএইচএস-এর সমস্ত রকম সুবিধা পাওয়া থেকেও বঞ্চিত হবেন। রাজ্য সরকারের পক্ষ থেকে বিষয়টিকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করার স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *