আগামীকাল রবিবার কি খুলবে শতাব্দী প্রাচীন গালিফ স্ট্রিট পেট মার্কেট? হাইকোর্টের কঠোর নির্দেশে তৈরি ধোঁয়াশা!

বার্তা ডেস্কঃ

শহরের শতাব্দী প্রাচীন গালিফ স্ট্রিটের পোষ্য বাজার ঘিরে তৈরি হওয়া দীর্ঘ অনিশ্চয়তার মাঝে আগামীকাল রবিবার হাট বসা নিয়ে বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে চলা পুলিশি অভিযান এবং কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশের জেরে বিপাকে পড়েছেন শত শত ব্যবসায়ী ও পশু-পাখি প্রেমীরা। মূলত বন্যপ্রাণী সংরক্ষণ আইন এবং বৈধ লাইসেন্সের বিষয়টি কঠোরভাবে কার্যকর করার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

গত ৬ অক্টোবর প্রধান বিচারপতির বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, শুধুমাত্র যাঁদের পশুপাখি বিক্রির বৈধ লাইসেন্স ও অনুমতি রয়েছে, তাঁরাই ব্যবসা করতে পারবেন। আদালতের এই নির্দেশ অনুযায়ী, আগামীকাল রবিবার গালিফ স্ট্রিটে কেবল নির্দিষ্ট লাইসেন্সধারীরাই দোকান বসানোর অনুমতি পেতে পারেন, যাঁদের বৈধ কাগজপত্র নেই তাঁদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকছে। আগামী ১৪ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির আগে হাটের সামগ্রিক ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *