দিল্লিতে হুলস্থুল! ধর্নামঞ্চ থেকে প্রিজন ভ্যানে মমতা ও ৪ সাংসদ!
বার্তা ডেস্কঃ
রাজধানী দিল্লিতে হঠাৎ উত্তাপ ছড়ালো রাজনৈতিক পারদ। শনিবার সাউথ অ্যাভিনিউয়ের বাসস্ট্যান্ডের সামনে ধর্নায় বসার পরেই আটক করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর সঙ্গে তৃণমূলের আরও চার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন এবং প্রতিমা মণ্ডলকেও আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হয়ে হাতে পোস্টার নিয়ে সেখানে শান্তিপূর্ণ অবস্থান পালন করছিলেন তাঁরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। এলাকায় প্রশাসনিকভাবে ১৬৩ ধারা জারি রয়েছে উল্লেখ করে তাঁদের অবিলম্বে অবস্থান তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে মমতা ও তৃণমূল সাংসদরা স্পষ্ট জানান, তাঁরা কোনো অশান্তি না করে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছেন। এরপরেই কোনো কথা না শুনে পুলিশ কঠোর পদক্ষেপ নেয় এবং তাঁদের সবাইকে আটক করে। তবে আটক করে তাঁদের ঠিক কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা এখনও জানা যায়নি।