দিল্লিতেই মমতা, হঠাৎ এমন সিদ্ধান্তে কীসের ইঙ্গিত?

বার্তা ডেস্কঃ

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে উত্তপ্ত রাজধানী। এই পরিস্থিতিতে পূর্বনির্ধারিত সূচি বদল করে দিল্লিতেই থেকে গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১২ অক্টোবর সোমবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে INDIA জোটের মেগা প্রতিবাদ কর্মসূচিতে তাঁর যোগদানের কথা রয়েছে। এর আগে শনিবার প্রতিবাদ মিছিলে অংশ নিতে যাওয়ার সময় দিল্লি পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল সহ একাধিক বিরোধী নেতাকে আটক করে। সোমবারের এই কর্মসূচিতে তৃণমূল নেত্রীর উপস্থিতি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

এদিকে দিল্লিতে আটক রাজনৈতিক নেতা ও আন্দোলনকারীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন বিশিষ্ট পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। রবিবারের মধ্যে আটক ব্যক্তিদের মুক্তি না দিলে অনশন ও পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে বলে অভিযোগ করেন ওয়াংচুক। একাধারে INDIA জোটের প্রতিবাদ এবং অন্যদিকে সোনম ওয়াংচুকের কঠোর হুঁশিয়ারিতে দিল্লির রাজনৈতিক পারদ ক্রমেই চড়ছে। এখন সমস্ত নজর সোমবারের মেগা কর্মসূচির দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *