দুর্গাপুজোয় বৃষ্টির ভ্রুকুটি? ষষ্ঠী থেকে নবমী কেমন থাকবে আবহাওয়া, জানুন বিরাট আপডেট!
বার্তা ডেস্কঃ
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন একটি নিম্নচাপের জেরে আসন্ন দুর্গাপুজোয় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ১৫ থেকে ১৭ অক্টোবর কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকতে পারে এবং ১৬ অক্টোবর ষষ্ঠী থেকেই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গত বছরের মতো প্রবল বর্ষণের আশঙ্কা আপাতত নেই, ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকায় বড়সড় দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে পারে শহরবাসী।
১৭ ও ১৮ অক্টোবর সপ্তমী এবং পরবর্তী দিনগুলিতেও কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকার ইঙ্গিত মিলেছে। থাইল্যান্ড উপসাগর থেকে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আন্দামান সাগরের উপর নিম্নচাপে পরিণত হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতে পারে। দক্ষিণবঙ্গে এর প্রভাব সীমিত থাকার কথা জানিয়েছে আবহাওয়া দফতর, তবে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় পুজোর আনন্দ কিছুটা হলেও মেঘলা আকাশের নিচে কাটতে পারে।