শরৎ চ্যাটার্জি রোডে যুবকের ক্ষতবিক্ষত দেহ, এলাকায় তীব্র চাঞ্চল্য!

বার্তা ডেস্কঃ

রবিবার দুপুরে নবান্ন থেকে ঢিলছোড়া দূরত্বে শরৎ চ্যাটার্জি রোডের ছোট ভট্টাচার্য পাড়ায় ৪৫ বছর বয়সি অঞ্জন চক্রবর্তী ওরফে ছোটকার রক্তাক্ত দেহ উদ্ধারে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। দুটি দোতলা বাড়ির মাঝখানের এক সংকীর্ণ গলি থেকে তাঁর নিথর দেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক তথ্যে পুলিশ ও স্থানীয় অধিবাসীদের অনুমান, অঞ্জনবাবুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহের পাশ থেকে একটি কেবলের তার এবং একাধিক পেরেক উদ্ধার করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। ঘটনাটি জানাজানি হতেই নবান্নের অদূরে নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অঞ্জনবাবু একাই থাকতেন এবং টুকটাক ইলেকট্রিকের কাজ করে নিজের সংসার চালাতেন। তবে অতিরিক্ত মদ্যপানের কারণে মাঝে মধ্যেই স্থানীয়দের সঙ্গে তাঁর বচসা হতো। এমনকি এর আগে একাধিকবার তিনি আক্রান্তও হয়েছেন। শনিবার রাতে তাঁকে বেধড়ক মারধর করে কেবলের তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে কিংবা শরীরে পেরেক ফুটিয়ে নৃশংসে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে চ্যাটার্জিহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায় এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে জোরকদম তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *