প্রতিবেশীর খামারে বিজেপি নেতার ছেলের রহস্যমৃত্যু, নেপথ্যে কি প্রেম নাকি প্রতিহিংসা?

বার্তা ডেস্কঃ

মালদহের গাজোল থানার বাবুপুর গ্রাম পঞ্চায়েতের সিংহইল গ্রামে এক বিজেপির বুথ সভাপতির পুত্রের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃত বিপ্লব মুর্মুর দেহ রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার পর সোমবার সকালে এক প্রতিবেশীর খামার থেকে উদ্ধার হয়। স্থানীয় এক মহিলার মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যেরা ঘটনাস্থলে ছুটে যান এবং নিথর দেহ দেখতে পান। খবর পেয়ে অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

মৃতের বাবা তথা স্থানীয় বিজেপি নেতা মাঝি মুর্মু দাবি করেছেন, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তাঁর অভিযোগ, এক প্রতিবেশীর তরুণীর সঙ্গে বিপ্লবের প্রেমের সম্পর্ক ছিল এবং সেই সংক্রান্ত বিবাদ এর নেপথ্যে থাকতে পারে। পাশাপাশি, এই মৃত্যুর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি। রবিবার সন্ধ্যায় বাড়িতে খেতে আসার কথা বলে আর বাড়ি ফেরেননি বিপ্লব। পুলিশ সব দিক খতিয়ে দেখে ঘটনার আসল রহস্য উদঘাটনে তৎপর হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *