বিনা অনুমতিতে ক্যামেরাবন্দি বিক্ষোভকারীরা! রিচার হাতে আত্মরক্ষার ‘ব্রহ্মাস্ত্র’ দেখে হতবাক নেটপাড়া!

বার্তা ডেস্কঃ

শনিবার নির্বাচন কমিশনের ‘অনৈতিক’ ভূমিকার বিরুদ্ধে দিল্লির ডিডিইউ মার্গে ‘ককরোচ জনতা পার্টির’ বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী উত্তাল হয়ে ওঠে। এই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-যুবকদের আটক করার ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়া হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রতিবাদীদের জন্য অভিনব ‘আত্মরক্ষা’র অস্ত্র নিয়ে হাজির হলেন বলিউড অভিনেত্রী রিচা চড্ডা। সোশাল মিডিয়ায় একটি মেকআপ টিউটোরিয়াল শেয়ার করে তিনি দাবি করেছেন, আন্দোলনকারীদের সম্মতি ছাড়াই তাঁদের ক্যামেরাবন্দি করা হচ্ছে। ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা ও নজরদারি এড়াতে মুখের চেহারা বদলে ফেলার নানা টিপস দিয়েছেন অভিনেত্রী।

এক্স হ্যান্ডলে শেয়ার করা ওই ভিডিও বার্তায় রিচা বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি লিখেছেন, নজরদারি এড়াতে মেকআপ ব্যবহার করে মুখের রূপ বদল করা যেতে পারে। সেই সঙ্গে পর্যাপ্ত জল খাওয়া, পেপার স্প্রে সঙ্গে রাখা এবং কোনোভাবেই হিংসাত্মক না হওয়ার বার্তা দিয়েছেন তিনি। এর আগে আন্দোলনের দিন দিল্লির বাসিন্দাদের বিপুল সংখ্যায় যোগ দেওয়ার আহ্বান জানিয়ে মাস্ক, টুপি ও সানগ্লাস পরার পরামর্শ দিয়েছিলেন এই অভিনেত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *