নির্বাচন কমিশনের ‘ভোট চুরি’র ছায়া, রাহুল গান্ধীর হুঙ্কারে সরগরম সুপ্রিম কোর্ট!

বার্তা ডেস্কঃ

নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর প্রক্রিয়া এবং অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধান আবেদনকারী রাহুল ছাড়াও এই মামলায় পিটিশনে নাম রয়েছে মল্লিকার্জুন খাড়গে, সৌগত রায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, সঞ্জয় রাউত, এম এ বেবি ও ডি রাজার মতো ইন্ডিয়া জোটের শীর্ষ স্থানীয় নেতাদের। অ্যাডভোকেট এস প্রসন্নর মাধ্যমে শীর্ষ আদালতের ফাইলিং কাউন্টার বন্ধ হওয়ার ঠিক আগে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়। প্রধান বিচারপতি সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করার পরই বিরোধীরা এই পথ বেছে নেন।

এর আগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা থেকে সাধারণ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ‘চলো দিল্লি’ পদযাত্রার নেতৃত্ব দেন রাহুল গান্ধী। ভগবান দাস মার্গে মিছিল আটকে দেওয়া হলেও রাহুল-সহ বিরোধী নেতারা পিটিশন ফাইল করেন। মঙ্গলবার এসআইআর সংক্রান্ত অন্যান্য মামলার সঙ্গেই এই রিট পিটিশনের শুনানি হওয়ার কথা রয়েছে। বিরোধী জোটের এই নজিরবিহীন আইনি লড়াই জাতীয় রাজনীতিতে নতুন উত্তাপ সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *