নেহা বোরার টি-শার্টের খুলি চিহ্ন কি কেবলই ফ্যাশন, নাকি বিপ্লবের বার্তা!

বার্তা ডেস্কঃ

আইসা (AISA)-র সভানেত্রী নেহা বোরার পরনের একটি টি-শার্ট ঘিরে সম্প্রতি ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। ওই টি-শার্টে একটি খুলি ও ‘ওয়ান পিস’ লেখা প্রতীক দেখা গেছে, যা মূলত সপ্তদশ শতকের জলদস্যুদের ব্যবহৃত পতাকাকে মনে করিয়ে দেয়। ঐতিহাসিক প্রেক্ষাপটে খুলি ও হাড়ের চিহ্ন মৃত্যু কিংবা ভয়ের প্রতীক হলেও ১৯৯৭ সালে জাজল মাঙ্গা শিল্পী ইইচিরো ওদার জনপ্রিয় ‘ওয়ান পিস’ সিরিজের মাধ্যমে এটি সম্পূর্ণ নতুন অর্থ পায়। সেখানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই, প্রতিরোধ এবং স্বাধীনতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয় এই ঐতিহ্যবাহী প্রতীকটি।

বিনোদন জগৎ ছাড়িয়ে এই জলদস্যু প্রতীকটি এখন আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিবাদের শক্ত হাতিয়ার হয়ে উঠেছে। পূর্বে নেপালের তরুণদের আন্দোলন এবং ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে এই প্রতীকটি স্বৈরাচার ও কর্তৃত্ববাদী ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছিল। দিল্লিতে আন্দোলন চলাকালীন নেহা বোরার পোশাকে সেই ‘ওয়ান পিস’-এর প্রতিকৃতি ফুটে ওঠায় বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের আন্দোলনের সাথে এর যোগসূত্র নিয়ে চর্চা শুরু হয়েছে। যদিও নেহার এই পোশাক নির্বাচনের পেছনে সুনির্দিষ্ট কোনো বার্তা ছিল কি না তা স্পষ্ট নয়, তবে বিশ্বজুড়ে এটি এখন পরিবর্তনের নতুন প্রতীক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *