মোদীর বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের ডাক, রাহুল গান্ধীর বাসভবনে INDIA ব্লকের হুঙ্কার!

বার্তা ডেস্কঃ

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বাসভবনে অনুষ্ঠিত হলো ‘ইন্ডি’ (INDIA) ব্লকের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। যেখানে জোটের একাধিক হেভিওয়েট শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী স্পষ্ট জানান, এটি কোনো বিচ্ছিন্ন লড়াই নয়, বরং দেশে গণতন্ত্র ও সংবিধান পুনরুদ্ধারের একটি একক ও সুসংগঠিত আন্দোলন। তিনি বিচারব্যবস্থা ও সুপ্রিম কোর্টের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। তবে একই সাথে তিনি অভিযোগ তোলেন, যন্তর মন্তরে গণতান্ত্রিক প্রতিবাদ জানানোর অধিকারও কেড়ে নেওয়ার চেষ্টা করছে সরকার।

রাজনৈতিক আক্রমণ আরো তীব্র করে রাহুল গান্ধী সরাসরি নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। নাম না করে এক মহিলার কথা উল্লেখ করে তিনি হুঙ্কার দেন যে, দেশের নির্বাচনী ব্যবস্থা ও সংবিধান ধ্বংসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং তাদের বিচারের আওতায় আনা হবে। লড়াই দীর্ঘমেয়াদী হলেও বিরোধীরা যে ঐক্যবদ্ধ থেকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে, সেই প্রতিশ্রুতি দেন তিনি। ভারতের গণতন্ত্র রক্ষায় এই রাজনৈতিক ও গণসংগ্রামের জয় সুনিশ্চিত বলে রাহুল দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *