বিজেপি হটাতে ফের একজোট রাহুল-অখিলেশ, উত্তরপ্রদেশে বড় চমক!

বার্তা ডেস্কঃ

উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করতে জোট বেঁধে এগোচ্ছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি (সপা)। দুই দলের শীর্ষ নেতৃত্বের প্রাথমিক আলোচনার পর আসন ভাগাভাগির খসড়া প্রস্তুত হয়েছে। সূত্রের খবর, ঐতিহ্যবাহী আসনগুলির দাবি বজায় রেখে কৌশলগতভাবে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে দুই দল। বিগত লোকসভা নির্বাচনে সাফল্যের পর এবার বিধানসভাতেও একই ফর্মুলায় ভরসা রাখতে চাইছে ‘ইন্ডিয়া’ জোটের এই দুই শরিক।

শীঘ্রই দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা বৈঠকে আসন বন্টনের চূড়ান্ত রূপরেখা প্রকাশ করা হবে। সপা সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, বিগত নির্বাচনে জয়ী বা শক্তিসম্পন্ন আসনগুলির ক্ষেত্রে কোনো আপস করা হবে না। অন্যদিকে, কংগ্রেসের প্রভাব রয়েছে এমন কিছু আসনে সমাজবাদী পার্টির প্রতীক বা ব্যানারেও হাত শিবিরের প্রার্থীরা লড়তে পারেন। সঠিক আসন বণ্টনের মাধ্যমেই বিধানসভায় সাফল্যের চাবিকাঠি লুকিয়ে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *