অন্নপূর্ণা যোজনার টাকা কি পুজোর আগেই মিলবে? তালিকা থেকে বাদ পড়লেন লক্ষ লক্ষ মানুষ!

বার্তা ডেস্কঃ

পুজোর আনন্দের মধ্যেই রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির ৩ হাজার টাকা প্রদান নিয়ে শুরু হয়েছে জল্পনা। গত মাসে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলা এই সুবিধা পেলেও, আসন্ন উৎসবের মরসুমে নতুন করে তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ চলছে। এর ফলে লক্ষ লক্ষ উপভোক্তার নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে চলেছে বলে জানা গেছে। বিশেষ করে যারা একই সঙ্গে অন্নপূর্ণা যোজনা এবং বিধবা ভাতার সুবিধা ভোগ করছেন, তাদের একটি ভাতা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে।

এদিকে ১৭ সেপ্টেম্বর টাকা ঢুকলেও এ মাসের ১৭ তারিখ ষষ্ঠী হওয়ায় এবং সরকারি দফতর বন্ধ থাকার কারণে কবে টাকা মিলবে তা নিয়ে উৎকণ্ঠা বেড়েছে। এমতাবস্থায়, অন্নপূর্ণা যোজনার নতুন তালিকায় আপনার নাম সুরক্ষিত রয়েছে কি না, তা নিশ্চিত করতে দ্রুত অনলাইন পোর্টালের মাধ্যমে স্ট্যাটাস চেক করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *