স্টার জলসার নতুন গেম শো ‘খেলো বাংলা’, সঞ্চালনায় থাকছেন কে?

বার্তা ডেস্কঃ

চ্যানেলে চ্যানেলে মেগা সিরিয়ালের পাশাপাশি রিয়্যালিটি শো নিয়ে দর্শকদের আগ্রহ সবসময়ই তুঙ্গে থাকে। এবার স্টার জলসায় শুরু হতে চলেছে সম্পূর্ণ নতুন একটি গেম শো, যার নাম ‘খেলো বাংলা’। সদ্য প্রকাশিত এই শোয়ের প্রথম প্রোমো ঘিরেই দর্শকদের মধ্যে কৌতূহল চরমে পৌঁছেছে। এই অনুষ্ঠানে কেবল উত্তর দেওয়া নয়, প্রতিযোগীদের প্রশ্ন করার সুযোগও থাকছে এবং সঠিক উত্তর দিতে পারলেই মিলবে মোটা অঙ্কের নগদ পুরস্কার।

প্রোমোর নেপথ্য কণ্ঠে শোনা যাচ্ছে ‘দাদার সঙ্গে খেলবেন আপনিও’। তবে এই শোয়ের সঞ্চালক কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সৌরভ গঙ্গোপাধ্যায় বর্তমানে ‘বিগ বস বাংলা’ নিয়ে ব্যস্ত রয়েছেন, অন্যদিকে দেব জি বাংলার ‘দাদাগিরি’র সঞ্চালনায় যুক্ত আছেন। ফলে টলিউডের ঠিক কোন ‘দাদা’র কাঁধে এই নতুন শোয়ের সঞ্চালনার দায়িত্ব পড়বে, তা এখনও স্পষ্ট করেনি চ্যানেল কর্তৃপক্ষ। শোটির সম্প্রচারের দিনক্ষণ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, নতুন এই চমক নিয়ে দর্শকদের উত্তেজনার শেষ নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *