আগে বিয়ে নাকি প্রেম! সম্পর্ক নিয়ে তরুণদের বিস্ফোরক পরামর্শ দিলেন আসাদউদ্দিন ওয়েইসি
বার্তা ডেস্কঃ
রোম্যান্টিক সম্পর্ক এবং প্রেম নিয়ে দেশের তরুণ প্রজন্মকে এক অভিনব ও বিতর্কিত পরামর্শ দিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান তথা সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। সম্প্রতি একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, তরুণদের আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত এবং তার পরেই ‘আই লাভ ইউ’ বলা সংগত। তাঁর এই মন্তব্য ঘিরেই বর্তমানে রাজনৈতিক ও সামাজিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
দলীয় সূত্রে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে ওয়েইসিকে বলতে শোনা যায়, বিয়ে করলেই সম্পর্কের অর্ধেক প্রতিশ্রুতি এবং ভরসা অর্জিত হয়। এমনকি নিজের জীবনের অভিজ্ঞতা ভাগ করে তিনি জানান, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অপেক্ষা না করে আগে বিয়ে করাই শ্রেয়। পাশাপাশি, নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে তিনি কটাক্ষ করেন এবং দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি ও সমকামিতা সংক্রান্ত বিভিন্ন সামাজিক ইস্যু নিয়েও নিজের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।