পুজোর আগেই সুখবর, সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে বাড়তি বেতন ও ডিএ!
বার্তা ডেস্কঃ
পুজোর আনন্দ দ্বিগুণ করতে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। উৎসবের দিনগুলোতে আর্থিক স্বস্তি দিতে এবার পঞ্চমীর দিনেই অ্যাকাউন্টে ঢুকে যাবে অক্টোবর মাসের অগ্রিম বেতন। সেই সঙ্গে পুজোর আগেই কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে ২০ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ। মুখ্যমন্ত্রী এই ঘোষণা করার পর থেকেই রাজ্যজুড়ে সরকারি কর্মীদের মধ্যে নতুন করে খুশির হাওয়া বইছে। দীর্ঘদিন ধরে চলে আসা ডিএ জল্পনার মাঝে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।
পাশাপাশি, রাজ্যের সরকারি কর্মীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সপ্তম পে কমিশন গঠন নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা মিলেছে। সিনিয়র আইএএস নবীন প্রকাশের নেতৃত্বে ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশন গঠনের কাজ শুরু হয়েছে। তবে নতুন এই বেতন কাঠামো ঠিক কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঘোষণা করা হয়নি। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে আসার পরেই তা দ্রুত কার্যকর করার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।