আইনি জালে ধ্রুব রাঠি! ৮ বছরের পুরনো মামলায় সরাসরি তলব আদালতের

বার্তা ডেস্কঃ

দিল্লির জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠির আইনি জটিলতা ক্রমশ বাড়ছে। একটি আট বছরের পুরনো মামলায় তাঁর গুরুগ্রামের ঠিকানায় নতুন করে সমন পাঠানোর নির্দেশ দিয়েছে দিল্লির সাকেত আদালত। মামলার গুরুত্ব ও সংবেদনশীলতা বিচার করে, অভিযোগকারীকে সমন পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা কর্মীর সঙ্গে সরাসরি উপস্থিত থাকার বিশেষ অনুমতিও দিয়েছে আদালত। আগামী ১৭ অক্টোবর এই মামলার পরবর্তী নির্ধারিত শুনানি রয়েছে।

বিকাশ সাঙ্কৃত্যায়ন ওরফে বিকাশ পাণ্ডের দায়ের করা একটি পুরনো আবেদনের ভিত্তিতে আদালত এই নির্দেশ জারি করেছে। রাঠির ঠিকানায় সমন যাতে নির্বিঘ্নে এবং যথাযথভাবে পৌঁছে যায়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগেও একাধিক আইনি মামলা ও বিতর্কে নাম জড়িয়েছে এই ইউটিউবারের। আগামী ১৭ অক্টোবরের শুনানিতে আদালত কী নির্দেশ দেয়, এখন সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *