চিনের বদলে ভারতই প্রথম পছন্দ, নভেম্বরেই কি দিল্লি আসছেন নেপালের বালেন শাহ?

বার্তা ডেস্কঃ

নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরে চিনকে বাদ দিয়ে ভারতকেই বেছে নিচ্ছেন বালেন শাহ। চলতি বছরের নভেম্বরে তাঁর এই সম্ভাব্য দিল্লি সফর নিয়ে কূটনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ঐতিহ্যের ধারা বজায় রেখে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাঁর এই পদক্ষেপ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলেই মনে করা হচ্ছে। সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে ভারতের দ্রুত ত্রাণ ও সহায়তা কাঠমান্ডুর সঙ্গে দিল্লির বন্ধুত্বকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

সফরের মূল এজেন্ডা হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ যৌথ প্রকল্প উদ্বোধনের প্রস্তুতি চলছে। যার মধ্যে রয়েছে পানৌতিতে ভারতীয় অর্থসাহায্যে নির্মিত নেপাল পুলিশ অ্যাকাডেমি এবং মহাকালী নদীর উপর নির্মিত সেতু। পাশাপাশি, জলবিদ্যুৎ প্রকল্প এবং বন্যাবিধ্বস্ত নেপালের পুনর্গঠনের জন্য ভারতের কাছে ঋণ পাওয়ার বিষয়টিও এই বৈঠকে বিশেষ গুরুত্ব পেতে পারে। যদিও দুই দেশের পক্ষ থেকে এখনও সরকারিভাবে কোনো তারিখ ঘোষণা করা হয়নি, তবে এই সফর দুই দেশের কূটনৈতিক সহযোগিতায় নতুন অধ্যায় যোগ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *