ধর্মান্তরের চাপ ও প্রাণনাশের হুমকি, মেদিনীপুরে চরম চাঞ্চল্য!

বার্তা ডেস্কঃ

পশ্চিম মেদিনীপুরের পটলাপুর গ্রামে তিনটি খ্রিস্টান পরিবারের উপর হামলা, ধর্মান্তরের চাপ এবং ধর্ষণ ও প্রাণনাশের হুমকির অভিযোগে তীব্র শোরগোল তৈরি হয়েছে। নাবালক-নাবালিকাদের উপস্থিতিতে নির্যাতন ও জোরপূর্বক ধর্মীয় আচার পালনে বাধ্য করার অভিযোগে চন্দ্রকোনা থানায় ১৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। দুর্গাপুজোর সময় ঘটে যাওয়া এই ঘটনার পর আক্রান্ত পরিবারগুলির নিরাপত্তার স্বার্থে বাড়ির সামনে পুলিশ পাহারা বসানো হয়েছে। ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন।

এই চরম হেনস্থার প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জরুরি হস্তক্ষেপের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। সমাজমাধ্যমে পোস্ট করে তিনি বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে বিভাজনমূলক রাজনীতি চালানোর অভিযোগ তোলেন এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। ভারতীয় সংবিধানে দেওয়া ধর্মীয় স্বাধীনতার অধিকার রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এই প্রবীণ রাজনীতিক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *