মাফিয়াদের চরম হুঁশিয়ারি, বাঁশ-বাটাম হাতে পথে বিজেপি কর্মীরা!

বার্তা ডেস্কঃ

রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর এবার দলবদলের হাওয়া ঘিরে তুঙ্গে উঠেছে তরজা। অভিযোগ উঠছে, শাসকদলের সঙ্গে যুক্ত থাকা বালি ও কয়লা মাফিয়া থেকে শুরু করে একাধিক অপরাধমূলক কাজে অভিযুক্ত ব্যক্তিরা বিজেপি-তে যোগ দেওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের কালীপুজোর খুঁটিপুজো অনুষ্ঠানে গিয়ে এই ইস্যুতে অত্যন্ত সরব হন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তৃণমূল শ্রমিক সংগঠনের প্রাক্তন কোর কমিটির সদস্য বান্টি সিং এবং কেবুর মতো বিতর্কিত ব্যক্তিদের দলে নাম লেখানোর জল্পনা তৈরি হতেই, সরাসরি বার্তা দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কোনও অবস্থাতেই সমাজে অন্যায় কাজের সাথে যুক্ত ব্যক্তিদের ঠাঁই দেবে না দল।

বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানান, চোর, ছ্যাঁচড় ও দুষ্কৃতীদের জন্য বিজেপির দরজা চিরতরে বন্ধ। তিনি স্পষ্ট করে দেন, সমাজবিরোধীরা দলে ঢোকার চেষ্টা করলে নীচুতলার কর্মীরা বাঁশ-বাটাম নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছে এবং এতে তাঁর পূর্ণ সমর্থন থাকবে। একই সঙ্গে যাঁরা পিছন থেকে এই ধরনের অসাধু ও দুষ্কৃতী ব্যক্তিদের দলে টানার চেষ্টা করছেন, তাঁদের প্রতিও কড়া সতর্কবার্তা জারি করেন তিনি। কোনওভাবেই দলের নীতি ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে বর্তমানে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *