প্রধানমন্ত্রীর প্রয়াত পিতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষোভে ফুঁসছে বিজেপি!
বার্তা ডেস্কঃ
বিহারে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রয়াত বাবাকে টেনে চরম আপত্তিকর মন্তব্য করে তীব্র বিতর্কে জড়ালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পাটনায় অনুষ্ঠিত ওই সভায় এক শ্রোতার কথার ভুল ব্যাখ্যা করে ক্ষুব্ধ খাড়গে বলে বসেন, ‘মোদির বাপকেও যেতে হবে।’ বর্ষীয়ান এই কংগ্রেস নেতার আপত্তিকর মন্তব্য প্রকাশ্যে আসতেই দেশজুড়ে চরম ক্ষোভে ফেটে পড়েছে ভারতীয় জনতা পার্টি। শুধু রাজনৈতিক মন্তব্যই নয়, ওই সভাস্থলে হট্টগোল চলাকালীন সন্তোষ কুমার নামে এক ব্যক্তিকে কংগ্রেস কর্মীরা বেধড়ক মারধর ও বের করে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে, যা রাজনৈতিক অলিন্দে চরম চাঞ্চল্য ছড়িয়েছে।
খাড়গের এই বিস্ফোরক বক্তব্যের কঠোর জবাব দিয়ে বিজেপি নেতৃত্ব চাঁচাছোলা আক্রমণ শানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপ দেগে জানান, কংগ্রেস সভাপতি ভদ্রতার সমস্ত সীমা অতিক্রম করেছেন এবং রাহুল গান্ধীর নেতৃত্বে দলটি প্রতিনিয়ত শালীনতার মাত্রা লঙ্ঘন করে চলেছে। এর পাশাপাশি পাটনার মঞ্চ থেকে অযোধ্যা রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদকে নাম না করে কটাক্ষ করেন খাড়গে। সব মিলিয়ে, খাড়গের এই মন্তব্যের জেরে বর্তমানে সরগরম জাতীয় রাজনীতি।
#WATCH | A ruckus broke out during Congress national president Mallikarjun Kharge’s address at the 139th birth anniversary celebration of Dr. Shri Krishna Singh in Patna, BiharA person present at the event said that PM Modi would not go anywhere, Kharge responded, “Modi ka baap bhi jayega.”
— ANI (@ANI) October 25, 2026