মোদীর বাপও যাবে! কংগ্রেস সভাপতির অশালীন মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

বার্তা ডেস্কঃ

বিহারের পটনায় ডঃ শ্রীকৃষ্ণ সিংহের জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে চরম বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এক দর্শকের মন্তব্যের জবাবে তিনি বলেন, “মোদীর বাবাও যাবেন।” এই আপত্তিকর মন্তব্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিশ্রুতি না রাখা, দেশে কালো টাকা না ফেরানো এবং আরএসএসের সাম্প্রদায়িক মতাদর্শ প্রচারের অভিযোগ এনে তীব্র আক্রমণ শানান খাড়গে।

কংগ্রেস সভাপতির এই মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে শাসক শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেন, খাড়গে শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করে মোদীর প্রয়াত বাবাকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন। শাহ দাবি করেন, রাজনৈতিকভাবে ব্যর্থ ও হতাশ হয়েই কংগ্রেস এখন গালিগালাজের রাজনীতি বেছে নিয়েছে। একই সাথে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং নীতিন নবীনও খাড়গের এই ভাষাকে অসংসদীয় ও অপসংস্কৃতির প্রতিফলন বলে কড়া সমালোচনা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *