সাবধান! সামান্য ভুলেই ফাঁকা হতে পারে আপনার অ্যাকাউন্ট, জেনে নিন বাঁচার উপায়

বার্তা ডেস্কঃ

আজকের ডিজিটাল যুগে অনলাইন লেনদেন ও ইন্টারনেট ব্যাংকিং আমাদের জীবনকে যেমন সহজ করে তুলেছে, তেমনই সাইবার অপরাধীদের দৌরাত্ম্যও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সামান্য অসাবধানতা বা লোভনীয় অফারের ফাঁদে পা দিলেই নিমেশে সর্বস্বান্ত হতে পারেন সাধারণ মানুষ। হ্যাকার ও প্রতারকরা প্রতিনিয়ত নতুন ফন্দি এঁটে মানুষের ব্যক্তিগত তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট হাতিয়ে নিচ্ছে। এই পরিস্থিতি থেকে সুরক্ষিত থাকতে ডিজিটাল সচেতনতাই হলো সবচেয়ে বড় হাতিয়ার।

বিশেষজ্ঞদের মতে, ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট ও ক্রেডিট কার্ডের গোপন পিন নম্বর, ওটিপি বা পাসওয়ার্ড কখনোই কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়। অপরিচিত কোনো নম্বর থেকে আসা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা বা অজানা অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। কোনো প্রতারণার শিকার হলে তৎক্ষণাৎ নিকটবর্তী সাইবার ক্রপ সেল বা জাতীয় হেল্পলাইন নম্বরে অভিযোগ জানানো উচিত। একটু সতর্কতা এবং সচেতনতাই পারে আপনার কষ্টার্জিত অর্থ ও ডিজিটাল পরিচয় সম্পূর্ণ নিরাপদ রাখতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *