সুপ্রিম কোর্টে ২ লাখ টাকা বেতনের চাকরির দারুণ সুযোগ, আজই আবেদন করুন!
বার্তা ডেস্কঃ
দেশের সর্বোচ্চ আদালতে কাজ করার স্বপ্ন পূরণ হতে পারে এবার। সুপ্রিম কোর্টে ২০টি কোর্ট মাস্টার (শর্টহ্যান্ড) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে ভাতা সহ মাসিক মূল বেতন ৬৭,৭০০ টাকা থেকে শুরু করে ২,০৮,৭০০ টাকা পর্যন্ত হতে পারে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনের জন্য প্রার্থীদের ইংরেজি শর্টহ্যান্ডে মিনিটে ১২০টি শব্দ ও কম্পিউটারে ৪০টি শব্দ টাইপিংয়ের গতি থাকতে হবে। পাশাপাশি সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। প্রার্থীদের বয়স ১ অক্টোবর অনুযায়ী ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে, যদিও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে ছাড় রয়েছে।
ইচ্ছুক প্রার্থীরা ১৫ নভেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি হিসেবে সাধারণ প্রার্থীদের ১,৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ৭৫০ টাকা দিতে হবে। নিয়োগ প্রক্রিয়াটি মোট চারটি ধাপে সম্পন্ন হবে, যার মধ্যে রয়েছে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা, শর্টহ্যান্ড ও টাইপিং পরীক্ষা এবং সাক্ষাৎকার। লিখিত পরীক্ষায় সাধারণ ইংরেজি, সাধারণ জ্ঞান, ভারতীয় সংবিধান, সুপ্রিম কোর্টের নিয়মাবলী ও কম্পিউটার সংক্রান্ত প্রশ্ন থাকবে এবং এতে কোনো নেগেটিভ মার্কিং নেই। সফল প্রার্থীরা সবকটি ধাপ অতিক্রম করার পর চূড়ান্তভাবে এই আকর্ষণীয় পদে নিযুক্ত হবেন।