মেয়েদের ভোগ্যপণ্য মনে করলে বাঁচার অধিকার নেই, গাইঘাটাকাণ্ডে গর্জে উঠলেন রত্না!

বার্তা ডেস্কঃ

গাইঘাটায় নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তের পুলিশি ‘এনকাউন্টার’-এ মৃত্যুর ঘটনায় ১০০ শতাংশ সমর্থন জানিয়েছেন বিজেপি বিধায়ক তথা আরজি করের নির্যাতিতার মা রত্না দেবनाथ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যারা নারীদের ভোগ্যপণ্য হিসেবে দেখে, সমাজের তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সাম্প্রতিক বারুইপুর ও গাইঘাটার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এই ধরনের কঠোর পদক্ষেপে অপরাধীদের মনে ন্যূনতম ভয় তৈরি হবে এবং জঘন্য অপরাধের প্রবণতা কমবে।

এক সাক্ষাৎকারে রত্না দেবনাথ আরও জানান, মদের মতো নেশাজাত দ্রব্যের অবাধ ব্যবহারই এই ধরনের অপরাধমূলক ঘটনার প্রধান অনুঘটক হিসেবে কাজ করছে। তাই রাজ্যে সমস্ত নেশাজাত দ্রব্য অবিলম্বে নিষিদ্ধ করা উচিত বলে মনে করেন তিনি। নিজের মেয়ের বিচার প্রক্রিয়া প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, সঠিক তদন্তের মাধ্যমে দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *