নীরবতা ভেঙে বিস্ফোরক স্বরূপ বিশ্বাস! স্ত্রীর বিরুদ্ধে আইনি লড়াইয়ে পুরুষত্বের হাহাকার।

বার্তা ডেস্কঃ

রাজ্যের রাজনৈতিক মহলে আলোচিত স্বরূপ বিশ্বাস ও জুঁই বিশ্বাসের দাম্পত্য কলহ এবার প্রকাশ্যে চলে এসেছে। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট করে নিজের ব্যক্তিগত জীবন ও কষ্টের কথা তুলে ধরেছেন। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সন্তানদের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ ও সাক্ষাতে বাধা পাওয়ার অভিযোগ তুলেছেন তিনি। স্ত্রীর একাধিক আচরণের প্রতিবাদ জানিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, বিচ্ছেদের মামলা করতে এতদিন সময় লাগল কেন?

ফেসবুক পোস্টে স্বরূপ বিশ্বাস স্পষ্ট জানিয়েছেন যে তার নীরবতাকে যেন কেউ দুর্বলতা না ভাবে। ব্যক্তিগত সম্পর্কের জটিলতা জনসমক্ষে আনতে না চাইলেও সন্তানদের অধিকার ও সাক্ষাতের বিষয়টিতে বারবার বাধার মুখে পড়ে তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন। স্বামী-স্ত্রীর সম্পর্কের টানাপোড়েন বা বিচ্ছেদ হতে পারে, কিন্তু তার মূল্য কেন নাবালক সন্তানদের দিতে হবে, সেই প্রশ্নও তিনি জোরালোভাবে উত্থাপন করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *