উল্টো চালে বুধ, আগামী ৩৭ দিনে কার পকেটে আসবে রাশি রাশি টাকা!

বার্তা ডেস্কঃ

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুদ্ধি, ব্যবসা ও যোগাযোগের কারক গ্রহ বুধ বর্তমানে তুলা রাশিতে বক্রী বা বিপরীতমুখী অবস্থানে রয়েছে। জ্যোতিষ গণনা বলছে, আগামী ২ ডিসেম্বর পর্যন্ত মোট ৩৭ দিন এই বিশেষ দশা বজায় থাকবে। এই সময়ে মিথুন, সিংহ, কন্যা, তুলা, ধনু এবং মকর—এই ৬টি রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। চাকরিজীবীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির যোগ যেমন তৈরি হচ্ছে, তেমনই ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি ও ব্যবসায় সম্প্রসারণের সুবর্ণ সুযোগ রয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

এই বুধ বক্রীর প্রভাবে বিশেষ লাভবান হবেন শিক্ষার্থীরাও, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুসংবাদ পাওয়ার ইঙ্গিত রয়েছে। কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি উদ্ধার ও পুরোনো বিনিয়োগ থেকে অর্থনৈতিক লাভের মুখ দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। তুলা ও ধনু রাশির জাতকদের প্রভাবশালী ব্যক্তিবর্গের সহায়তায় সামাজিক সম্মান ও আর্থিক অবস্থান মজবুত হবে। পাশাপাশি, মকর রাশির জাতকদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে পদপরিবর্তন এবং কথা বলার দক্ষতায় নতুন সাফল্য অর্জনের জোরালো সুযোগ রয়েছে। জ্যোতিষবিদদের মতে, সঠিক সময়ে চিন্তাভাবনা করে সঠিক সিদ্ধান্ত নিলে এই ৩৭ দিন ছয় রাশির ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *