অর্ণব কি এবার বাংলার মহাপ্রলয়, চোখ রাঙাচ্ছে ভয়াবহ ঘূর্ণিঝড়!
বার্তা ডেস্কঃ
প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অন্ধ্র ও ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ব্যাপক ধ্বংসলীলা চালাচ্ছে। ঘণ্টায় ১২৫ থেকে ১৫০ কিলোমিটার বেগে বইছে ধংসাত্মক বাতাস। সমুদ্রের উত্তাল ঢেউয়ে প্লাবিত হয়েছে আবাসিক এলাকা, উপড়ে গেছে গাছপালা এবং ঘরবাড়ি। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই ৮৪,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বিশাখাপত্তনমে ২১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ল্যান্ডফলের পর ঝড়টি দুর্বল হয়ে ছত্তিশগড়ের দিকে নিম্নচাপে পরিণত হতে পারে, তবে এর জেরে উপকূলীয় অঞ্চলে চরম সতর্কতা জারি রয়েছে।
অর্ণবের প্রত্যক্ষ প্রভাব সরাসরি রাজ্যে না পড়লেও, এর পরোক্ষ জেরে আজ দুপুরের পর থেকে বাংলাতেও আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা সহ হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে ধসের আশঙ্কা করা হচ্ছে।