মধ্যপ্রাচ্যের ভয়াবহ সংঘাতে প্রাণ হারালেন বহু ভারতীয়, উদ্বেগ বাড়াল কেন্দ্রের পরিসংখ্যান!
বার্তা ডেস্কঃ
দীর্ঘ আট মাস ধরে ইরান, আমেরিকা ও ইজরায়েলের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত মধ্যপ্রাচ্যে অব্যাহত থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যে, এই সংঘাতময় পরিস্থিতির প্রভাবে এখন পর্যন্ত ২২ জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। এই দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজে কর্মরত প্রবাসী ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা নয়াদিল্লির জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ২২ জনের মধ্যে ১৪ জনই ছিলেন বিদেশি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিক। রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সরকার মধ্যপ্রাচ্যে অবস্থানরত ভারতীয় নাগরিক ও কর্মীদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলেছে। তাদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ সুনিশ্চিত করতে কূটনৈতিক পর্যায়ে সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।