মায়াপুরে খাদ্য সুরক্ষা দফতরের হানা, তোলপাড় সর্বত্র!
November 1, 2026
বার্তা ডেস্কঃ
পর্যটন কেন্দ্র মায়াপুরের বিভিন্ন হোটেলে হানা খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের। খাদ্যের গুণগতমান বজায় রাখতে এই পদক্ষেপ। শুক্রবার বেশিরভাগ হোটেলে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ তাঁদের চোখে পড়ে। অভিযোগ, বেশিরভাগ হোটেলে নেই বৈধ লাইসেন্স। খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে হোটেল ও রেস্তোরাঁর মালিকদের দেওয়া হয়েছে নোটিস। আগামী দিনেও এই রকম অভিযান চলবে বলে জানায় খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা।