রামলীলায় মেগা সমাবেশের আগেই দিল্লিতে বিরাট চমক, মমতার দরবারে দীপক!

বার্তা ডেস্কঃ

মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ ও ‘ভোটচুরি’র অভিযোগে দিল্লিতে বিরোধী জোটের রামলীলা ময়দানের মেগা সমাবেশের আগেই জাতীয় রাজনীতিতে পারদ চড়ল। শনিবার সন্ধ্যায় দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাউথ অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। একে অপরের রাজনৈতিক আন্দোলনকে কুর্নিশ জানিয়ে মমতা স্পষ্ট জানান, দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের এই লড়াইকে তিনি পূর্ণ সমর্থন করেন। পাশাপাশি ককরোচ জনতা পার্টিকে বাংলায় এসে কর্মসূচি করার আমন্ত্রণও জানান তৃণমূলনেত্রী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রবিবারের মেগা জমায়েতের ঠিক আগের সন্ধ্যায় এই হাইপ্রোফাইল সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগে থেকেই এই আন্দোলনকে নৈতিক সমর্থন জুগিয়ে আসা দীপকে জানান, আন্দোলনের সূচনা থেকেই পাশে থাকার জন্য তিনি ‘দিদি’কে ধন্যবাদ জানাতে এসেছিলেন। নিট দুর্নীতির সময় থেকেই তরুণ এই আন্দোলনকারীদের সমর্থনে সরব হয়েছিলেন মমতা। রবিবারের সমাবেশে এই তরুণ তুর্কিরা সশরীরে হাজির থাকবেন কি না, মমতা-দীপকের এই ঘনিষ্ঠ বৈঠক সেই চর্চাকেই উসকে দিল রাজনৈতিক মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *