আধুনিক প্রেম ও স্বাধীনতার গল্পে কিরণ রাওয়ের বাজিমাত!

বার্তা ডেস্কঃ

একঝলক ডেস্ক:

‘লাস্ট স্টোরিজ ৩’-এর প্রচারে এসে আধুনিক প্রজন্মের প্রেম, স্বাধীনতা ও শারীরিক সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করলেন আমির খানের প্রাক্তন স্ত্রী তথা জনপ্রিয় চিত্রপরিচালক কিরণ রাও। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বর্তমান তরুণ প্রজন্মকে খামখেয়ালি বলতে নারাজ হয়ে তিনি জানান, আজকের সমাজ অনেক বেশি স্বাধীন এবং তাঁদের প্রকাশভঙ্গিও আলাদা। আগেকার দিনে দেখাশোনা করে বিয়ের পর শারীরিক বা মানসিক সম্পর্ক তৈরি হওয়ার যে সামাজিক প্রথা ছিল, তা এখন বদলে গেছে। বর্তমান যুগে বিয়ের বাধ্যবাধকতা ছাড়াই মানুষ একে অপরের সঙ্গে গভীর, তীব্র এবং শারীরিকভাবে তৃপ্তিদায়ক সম্পর্কে জড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

‘লাপাতা লেডিজ’ দিয়ে দর্শকদের মন জয় করার পর এবার একদম ভিন্ন ধাঁচের গল্প নিয়ে পর্দায় ফিরছেন কিরণ রাও। দু’জন পিছুটানহীন অল্পবয়সী ছেলেমেয়ের প্রেম ও তাঁদের জীবনপ্রবাহের মজার অভিজ্ঞতা পর্দায় ফুটিয়ে তোলার প্রেক্ষাপট ব্যক্ত করেছেন তিনি। সামাজিক রক্ষণশীলতা পেরিয়ে বর্তমান তরুণদের বন্ধনহীন মনোভাব এবং আধুনিক ভালোবাসার এই তাজা উপস্থাপন দর্শকদের মনে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *