২৯ কোটির ঋণের ফাঁদ, আইনি বিপাকে রামগোপাল বর্মা!

বার্তা ডেস্কঃ

বলিউড পরিচালক রামগোপাল ভর্মার বিরুদ্ধে প্রায় ৩০ কোটি টাকার আর্থিক বকেয়ার অভিযোগে আইনি নোটিস পাঠিয়েছে প্রযোজনা সংস্থা ‘এ্যাক্লাট্যান্ট ফিল্মস প্রাইভেট লিমিটেড’। ২০১০ সালের একটি দীর্ঘমেয়াদি চুক্তিকে কেন্দ্র করে এই আইনি জটিলতার সৃষ্টি হয়েছে। সংস্থার দাবি, নির্দিষ্ট শর্ত ভেঙে কাজ করার জেরে সুদসহ বকেয়ার মোট পরিমাণ দাঁড়িয়েছে ২৯ কোটি ৬৭ লক্ষ ৬৪ হাজার টাকা। এর মধ্যে শুধু সুদের পরিমাণই ১১ কোটি ৩৮ লক্ষ টাকার বেশি। গত অক্টোবর মাসে পাঠানো এই নোটিসে ৩০ অক্টোবরের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হলেও তা না মেটানোয় তৈরি হয়েছে তীব্র বিতর্ক।

এই আইনি বিরোধ কেবল পরিচালকের ব্যক্তিগত আর্থিক সমস্যা নয়, বরং পুরো চলচ্চিত্র জগতকে প্রভাবিত করতে পারে। সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাটি ডিস্ট্রিবিউটর, ব্রডকাস্টার এবং ওটিটি প্ল্যাটফর্মগুলিকে রামগোপালের সঙ্গে নতুন কোনো ব্যবসায়িক চুক্তি বা ছবির স্বত্ব কেনাবেচার আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। চুক্তি অনুযায়ী লিখিত কোনো ছাড়পত্র না নিয়েই কাজ চালানোর অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে। শর্ত না মানলে কঠোর চুক্তিগত অধিকার প্রয়োগের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এখন দেখার, এই আইনি জট রামগোপালের আসন্ন চলচ্চিত্র ব্যবসার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *