দীপাবলিতে সরকারি কর্মীদের মুখে হাসি, একধাক্কায় বাড়ল মহার্ঘ ভাতা!

বার্তা ডেস্কঃ

উৎসবের মরসুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ৩ শতাংশ বৃদ্ধির সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, মহার্ঘ ভাতার হার ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশে পৌঁছেছে, যা কার্যকর হবে গত ১ জুলাই থেকে। সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচকের তথ্যের ভিত্তিতে জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতির প্রভাব সামলাতে বছরে দুবার এই ভাতা সংশোধন করা হয়। এই সিদ্ধান্তের ফলে প্রতিরক্ষা ও রেলকর্মীসহ দেশের প্রায় ১ কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন।

কেন্দ্রের পাশাপাশি দীপাবলির উপহার হিসেবে একাধিক রাজ্য সরকারও নিজেদের কর্মীদের ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছে। তামিলনাড়ু ও রাজস্থান সরকার ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করে ৬৩ শতাংশে নিয়ে গিয়েছে। হিমাচল প্রদেশ সরকার সর্বোচ্চ ৫ শতাংশ ডিএ বাড়িয়েছে। অন্যদিকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও কেরালা সরকার ২ শতাংশ করে মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। বর্ধিত এই আর্থিক সুবিধা উৎসবের আবহে লাখ লাখ রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের মুখে চওড়া হাসি ফুটিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *